আনোয়ার হোসেন | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারী জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com