শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

আনোয়ার হোসেন   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাসাস গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি।

শুরুতেই একটি আনন্দ র‌্যালি পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম রপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।

জাসাসের জেলা সদস্য সচিব খান মোঃ কাওসার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির, যুগ্ম আহবায়ক অ্যাডঃ ফরহাদ হোসেন নিয়ন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, নাহিদ উল্যাহ চৌধুরী, শাহিনুর আবেদীন প্রমুখ। শেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com