আনোয়ার হোসেন: | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় নাশকতার মামলার আসামী হুমায়ুন কবির সুমনকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। হুমায়ুন কবির সুমন উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিত নগর গ্রামের মৃতঃ আমিনুল হক আকন্দের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
সাঘাটা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে জুমারবাড়ি বাজার এলাকা থেকে হুমায়ুন কবির সুমনকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা সদর থানায় গত ২৬-০৮-২৪ ইং তারিখে দায়েরকৃত মামলা (নং-১৫) এর নাশকতা মামলার আসামী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com