আনোয়ার হোসেন: | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে আয়োজিত হয় হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এ কর্মসূচির উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজমির হোসেন প্রমুখ।
হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন পরিচালনা করেন, প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম ও প্রধান প্রশিক্ষক আজমিরা মেধা।
এ ছাড়াও দিবসটি জেলার অন্যান্য উপজেলায়ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com