শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মতবিনিময়

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মতবিনিময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জনভোগান্তির গ্রাহকের খরচ বাড়ানোর অর্থ- আত্মসাথের ভৌতিক বিলের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও নাগরিক কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে উপজেলা বাসদ এর সাধারণ সম্পাদক সাংবাদিক কালামাণিক দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা প্রমুখ।

এসময় সুধী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাদের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছেন। এ কারণে বিগত সরকারের বিদ্যুৎ খাতে সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। বক্তারা আরও বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোনভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না।

গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নেসকোর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়। মতবিনিময় সভা শেষে আগামী ১২ই জানুয়ারী দুপুর ১২টার সময় বিদ্যুৎ অফিস ঘেড়াও এর কর্মসূচি ঘোষণা করেন গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com