আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে ৪০ গ্রাম শুকনা গাজাসহ মাদক মামলার পলাতক আসামি সবুজ আকন্দ(৩২)কে আটকসহ অপর এক মাদক মামলার পলাতক আসামি সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৫১) এর বাড়ি হতে ২টি তাজা গাজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বাউলারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ সবুজ আকন্দকে আটক করা হয়। অপর আসামী সাদেকুল ইসলাম ওরফে সাদেক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত সবুজ আকন্দ ওই গ্রামের মৃত আশরাফুল আকন্দের পুত্র এবং পলাতক সাদেকুল ইসলাম ওরফে সাদেক একই গ্রামের মৃত আঃ জলিলের পুত্র।
পুলিশের সংশ্লিষ্ট সুত্র জানায়, গাইবান্ধা পুলিশ সুপারের
সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাউলারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম শুকনা গাজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র, ইয়াবা সেবনের সরঞ্জামসহ সবুজ আকন্দকে আটক করে। আটক সবুজ আকন্দের তথ্যের ভিত্তিতে পলাতক আসামী সাদেকুল ইসলাম ওরফে সাদেক এর বাড়িতে অভিযান চালিয়ে ২টি তাজা গাজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামি সবুজের বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং পলাতক আসামি সাদেকের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(১) সারনির ১৯(ক) /১৮( ক)/৩৬ (৫)/৪১ধারায় সদর থানায় মামলা
( মামলা নং ৩৭, তারিখ ১৩/০৮/২০২৬) রুজু করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com