আনোয়ার হোসেন | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামক স্থানে।
নিহত জুয়েল মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, জুয়েল মিয়া সিএনজিতে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজিকে ধাক্কা দেয়।
এতে জুয়েল গুরুতর আহত হন। এরপর উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com