শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার নতুনবন্দর মাদরাসা পরিদর্শন করলেন এমপি আব্দুল করিম

আনোয়ার হোসেন   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার নতুনবন্দর মাদরাসা পরিদর্শন করলেন এমপি আব্দুল করিম
১৭৮

 

৭১ বাংলা টেলিভিশনে ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা’ শীর্ষক সংবাদ প্রচারের পর গাইবান্ধা সদর উপজেলার নতুনবন্দর বালিকা দাখিল মাদরাসা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল করিম।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় তিনি আকস্মিকভাবে মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জরাজীর্ণ ভবন, শ্রেণিকক্ষসহ ছাত্রীদের বসার পরিবেশ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে তিনি মতবিনিময় করেন। জরাজীর্ণ ভবনে পাঠদান নিয়ে অভিভাবক ও স্থানীয়দের উদ্বেগের কথা শুনে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলতে পারে না।

পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য আব্দুল করিম সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ১০টি দাখিল মাদরাসাসহ ২টি কারিগরি প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে এই মাদরাসাটির নামও রয়েছে। বরাদ্দ না পাওয়া পর্যন্ত ছাত্রীদের বিকল্প নিরাপদ স্থানে ক্লাস নেওয়ার জন্য মাদরাসার শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এমপি’র পরিদর্শনে আশ্বস্ত হয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

এ সময় নতুনবন্দর বালিকা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান হুমায়ন, সুপার আবুল হাসান শহীদুল্লাহ, পরিচালনা কমিটির সদস্য/সদস্যা, মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com