আনোয়ার হোসেন | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | ২০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ রোকন (৩৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম এর নেতৃত্বে সদর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এর একটি দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘ ডুমুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মাছের খামারের একটি ঘর থেকে রোকনকে গ্রেফতারসহ ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রোকনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুত্তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com