শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
১৫৮

গাইবান্ধার ফুলছড়িতে অটোবাইকের ধাক্কায় আইজল মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া বটতলা এলাকায়। নিহত আইজল মিয়া ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বটতলা এলাকায় কাজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা চলাচলের সময় একটি দ্রুতগতির অটোবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার
করে চিকিৎসার উদ্যোগ নিলেও এর আগেই শারীরিক অবস্থার অবনতিতে তিনি মৃত্যু বরণ করেন।

এ রিপোর্ট লেখা অবধি জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com