শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর
৮৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপালী রানি কর্মকার(৬০) নামে এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (১ মে) উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে কামারপাড়া তরফ কামাল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত দিপালী রানি কর্মকার উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বিশ্বনাথ কর্মকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যান
(ঢাকা মেট্রো- ন-১৩-৯৫৭০) দিপালী রানি কর্মকারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটক করা হয়েছে। তবে দূর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com