শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৫৫ বস্তা জিরানি মসলা জব্দ : গ্রেপ্তার ২

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৫৫ বস্তা জিরানি মসলা জব্দ : গ্রেপ্তার ২
৬৯

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে আটক হয়েছে বিশাল এক অবৈধ মসলার চালান। ১০ লাখ টাকা দামের ৮৮ বস্তা মিশরীয় জিরানিসহ গ্রেপ্তার হয়েছে দুইজন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশির একপর্যায়ে একটি সন্দেহভাজন ট্রলি আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে সেই ট্রলি থেকে উদ্ধার করা হয় ৮৮ বস্তা অবৈধ মিশরীয় জিরানি মসলা। যার মোট ওজন প্রায় ২ হাজার ২০০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

এ ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে আতিক ও শাহজালাল নামের পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এই চোরাচালান সিন্ডিকেটের মূলহোতাকে ধরতে মাঠে নেমেছে ডিবি পুলিশের একাধিক টিম।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ মসলা আমদানির এই চক্রের বাকি শেকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com