শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে

দিদারুল হৃদয়ঃ গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ-   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে
২৯৪

খাগড়াছড়ির গুইমারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মাসিক ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৪মে রবিবার সকাল ১১টায় গুইমারা থানার আয়োজেনে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী এর সভাপতিত্বে উপজেলা কার্যালয়ের হল রুমে এ সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঃ ওবাইন (পিপিএম)।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুপ সহ রাজনৈতিক নেতাকর্মী শিক্ষক চেয়ারম্যান কারবারি মেম্বারসহ অসংখ্য সুশীল সামাজের নেত্রী বৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা একে একে সবাই বলেন, শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। তাই সকলেই মাদক, চোরাচালান, জুয়া, কিশোর অপরাধ, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com