শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারার ৪ হিল ভিডিপি সদস্য পেলেন মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ

দিদারুল হৃদয়, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারার ৪ হিল ভিডিপি সদস্য পেলেন মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ
৫৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রশংসা স্মারক ব্যাজ, সম্মাননা ও সনদপত্রে ভূষিত হয়েছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চারজন কৃতি হিল ভিডিপি সদস্য ও দলনেতা।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মসম্পাদন, বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা এবং দেশের প্রতি গভীর মমত্ববোধের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন— মোঃ রাসেল মীর (হিল ভিডিপি সদস্য), মোঃ দেলোয়ার (হিল ভিডিপি নায়েক), মোঃ মনিরুল ইসলাম (ইউনিয়ন দলনেতা) এবং মোঃ রফিক হোসেন (হিল ভিডিপি ল্যান্স নায়েক)।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)-এর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে প্রশংসা স্মারক ব্যাজ, সম্মাননা ও সনদপত্র তুলে দেন।
দায়িত্ব পালনে অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করায় গুইমারা উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্মাননা গ্রহণের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সম্মাননাপ্রাপ্ত সদস্যরা বলেন, “আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। দেশের সেবা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

গুইমারা উপজেলার চারজন সদস্যের এই গৌরবময় অর্জনে জেলা ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা, সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, এই স্বীকৃতি বাহিনীর অন্যান্য সদস্যদেরও দেশসেবায় আরও উৎসাহিত করবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com