দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
র গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে বন্যা, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে উপজেলার জালিয়াপাড়াস্থ হাফছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংগ্যজাই মারমা। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেন সুমন এবং যুগ্ম সম্পাদক দিদারুল হৃদয়। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি চাল তুলে দেন।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় উপকারভোগীরা সময়োপযোগী এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com