শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।  ক্লোজকৃতরা হলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক- তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর- আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশের ৮ সদস্য।

এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে।   প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com