শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯৯

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক’ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।
সভায় মাদকাসক্তির ভয়াবহতা থেকে তরুণ সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে নানামুখী প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর ভূমিকার পাশাপাশি প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসক মাদকবিরোধী কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, মাদক শুধু একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। তাই সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে একটি সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
উক্ত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং জেলা প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে ও উপজেলা পর্যায়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com