শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম নগরীর মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই কিনতে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র দূতাবাসের

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম নগরীর মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই কিনতে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র দূতাবাসের
৭৭

নবাহিত রোগের স্থায়ী ও কার্যকর নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত জৈব লার্ভিসাইড বিটিআই (Bacillus thuringiensis israelensis) সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানির বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দল।।

মঙ্গলবার নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মেয়র এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট (Paul Frost), ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু (David Moo), সিনিয়র পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ (Firoze Ahmed), ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ (Asif Ahmed) এবং কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া (Abir Barua)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়রের সঙ্গে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটিআই (Bacillus thuringiensis israelensis) একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত পরিবেশবান্ধব জৈব লার্ভিসাইড, যা এডিস, কিউলেক্স ও অ্যানোফিলিস প্রজাতির মশার লার্ভা ধ্বংসে কার্যকরভাবে ব্যবহৃত হয়। এটি মানুষ, গৃহপালিত প্রাণী এবং পরিবেশের জন্য নিরাপদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচিতে বিটিআই দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত ছয় মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে WHO স্বীকৃত বিটিআই প্রয়োগ করে আসছে। এর ফলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১১৩ জনে নেমে এসেছে এবং ডেঙ্গুতে মৃত্যুহার শূন্যে রয়েছে।”

তিনি বলেন, “এই ইতিবাচক ফলাফল ধরে রাখতে এবং আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য আমরা যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ও সুলভ মূল্যে বিটিআই সংগ্রহ করতে চাই। এতে মধ্যস্বত্বভোগী নির্ভরতা কমবে, ব্যয় সাশ্রয় হবে এবং সময়মতো ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।”

মেয়র আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ে তুলতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। মশাবাহিত রোগ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর জৈব লার্ভিসাইডের ব্যবহার আমাদের এ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

জবাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা মেয়রের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com