শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চন্দনাইশ প্রবাসী সমিতি দাম্মাম

তৌফিক আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ   |   শুক্রবার, ১৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চন্দনাইশ প্রবাসী সমিতি দাম্মাম
১৪৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ‘চন্দনাইশ প্রবাসী সমিতি, দাম্মাম, সৌদি আরব’।

প্রবাসীদের মানবিক অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে ১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আজ ১৯ জুন (জুমাবার) বিকেল ৩:০০ ঘটিকায় বরকল ইউনিয়নের উত্তর বরকল আবদুল বাকি চৌধুরী বাড়িতে এই অনুদান বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তিই নন, বরং দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে তারা সবসময় আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন।

চন্দনাইশ প্রবাসী সমিতি, দাম্মাম-এর এই মানবিক উদ্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

প্রবাসীদের এমন ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী কর্মকাণ্ড আগামীতেও চন্দনাইশের সাধারণ মানুষের কল্যাণে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের অর্থ তুলে দেন। প্রবাসীদের এই মানবিক সহায়তায় আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহার সামগ্রী ও আর্থিক অনুদান পাওয়া অসহায় পরিবারগুলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com