শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনেপারভেজ হত্যাচেষ্টা মামলার আসামি মোহাম্মদ গ্রেফতার

সিনিয়র রিপোর্টার : আব্দুস ছালাম মোল্লা।   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনেপারভেজ হত্যাচেষ্টা মামলার আসামি মোহাম্মদ  গ্রেফতার
৬২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পারভেজ ইসলাম নামে এক যুবকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলার আসামি কালাম প্রামানিকের ছেলে মোহাম্মদকে (২৫)কে চরভদ্রাসন থানা পুলিশ গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ই জুন পারভেজ ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলায় চরভদ্রাসন থানার পুলিশ অভিযান চালায়। ১৪ইজুন রাতে উপজেলার টিলার চর এলাকা থেকে কালাম প্রামানিকের ছেলে মোহাম্মদ প্রমানিক নামেরএক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরোও জানা গেছে,হাজিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীও সাংবাদিক আবুল কালাম (৫৫) এর ছেলে পারভেজ ইসলাম (১৭)গত ১২/০৬/২০২৬ তারিখ অনুমান বেলা ১১:৩০ঘটিকায় জাকেরের সূরা নামক স্থানে পৌঁছালে মোঃ আসিফ প্রামাণিক (২৫)পিতাঃ মোঃ নিজাম প্রামানিক (২) মোঃ মেহেদী (২২) পিতাঃ মোঃ সেক সৈয়দ (৩) মোহাম্মদ (২২) পিতাঃ কালাম প্রামানিক, (৪) ফাহিম (২২), পিতাঃ আসলাম সহ অজ্ঞাত আরো ৩/৪ সর্ব সাং টিলারচর, দেশীয় অস্ত্র হাতে এসে উপস্থিত হয়ে রাস্তা আটকিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলো পাথারি কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পারভেজ ইসলাম কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পারভেজ ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় পারভেজ ইসলামের পিতা কালাম প্রামানিক বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং৯/২৬ তাং১৪/৬/২৬ইং।ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০৯ মোতাবেক রুজ্জু করা হয়েছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হওয়ার শেষ মুহূর্তে ওখানে একটি মারামারি ঘটনা ঘটে। পারভেজ ইসলাম সেটি গোপনে ভিডিও ধারণ করছিল। কিন্তু পারভেজ ইসলাম ভিডিও ধারণ করা হামলাকারিয়া দেখতে পান সেটি খেয়াল করিনি। ভিডিও ধারণ করাই পারভেজ এর উপর হামলা শিকার হন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন হোসেন জানান, “মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।” এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন জানান, হত্যার উদ্দেশ্য হামলাকারীদের গ্রেফতার পূর্বকআইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ওসুশীল সমাজ পারভেজ ইসলাম কে হত্যার উদ্দেশ্য যখম কারী সকল অপরাধীকে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com