শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ক্যাশলেস লেনদেনকে নিরাপত্তাও হাতের মুঠোয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র সেমিনার

আব্দুস সালাম মোল্লা   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ক্যাশলেস লেনদেনকে নিরাপত্তাও হাতের মুঠোয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র সেমিনার

ফরিদপুরে চরভদ্রাসনে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং ক্যাশলেস লেনদেনকে নিরাপত্তাও হাতের মুঠোয় করতে ডিজিটাল আর্থিক সেবারমান সম্প্রসারণ এবং ক্যাশলেস লেনদেনকে নিরাপত্তাও হাতের মুঠোয় করতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে চরভদ্রাসনে আশরাফ প্লাজায় ২২শে জুলাই সকালে ১০.০০ ঘটিকায় সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্যাশলেস চরভদ্রাসন: এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR বিষয়ক শতাধিক লোকের উপস্থিতিতে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া BANGLA QR ব্যবস্থার মাধ্যমে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনের সুবিধা সম্বলিত বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে ব্যাপক আকারে জনসচেতনতা গুরুত্বারোপ করতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক চরভদ্রাসন উপজেলা শাখার ম্যানেজার নুর-এ-আলম।আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহমুদুর রহমান, যুগ্ম পরিচালক মো. তামিম হোসেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক বিভাগীয় মো. মোসলেম উদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান মো. শাহ আলম।

বক্তারা বলেন, BANGLA QR ব্যবস্থার মাধ্যমে যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী একই QR কোড স্ক্যান করে সহজেই লেনদেনে ওনগদ অর্থ বহনে নিরাপদ, লেনদেনে স্বচ্ছতা । দেশের ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নেএ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

BANGLA QR ব্যবহারের পদ্ধতি এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

জন সচেতনতা মূলক সভায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com