আব্দুস সালাম মোল্লা। | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১২২ বার পঠিত | পড়ুন মিনিটে
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেনের সভাপতিত্বে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সৌরভ জুলহাস হোসেন সৌরভ। উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা।উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। উপজেলা যুবদলের সভাপতি মুজাফফর হোসেন জাফর, সাংবাদিক আব্দুস সবুর কাজল ,এবং মৎস্যচাষি কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান।চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সফর আলী ভারপ্রাপ্তপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান আই সি টি অফিসার জাহিদ হোসেন। বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দওমৎস্য চাষিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন আরও বাড়াতে মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতি। পাশাপাশি জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে মৎস্যচাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণে সফলতা ব্যাপক বৃদ্ধি পাবে এবং দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, যা দেশের জন্য গর্বের বিষয়। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণেরআশাবাদ ব্যক্ত করেন । দেশের বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা মৎস্য খাতের ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানের শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
মৎস্য পক্ষে নোপুলিশের কার্যকারিতা দেখা যায় না। একজন মিডিয়া কর্মী জানিয়েছে পুলিশের কিছু কর্মকর্তারা বিভিন্ন সময় নিম্ন বৃত্ত জেলেদের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ আদায় করে চলছে।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com