আব্দুস সালাম মোল্লা। | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনউপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল ও দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সভাপতি মুজাফফর হোসেন জাফর । এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন। চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা। সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা। বিএনপি নেতা ওবায়দুল বারি দিপু খান। সাবেক বিএনপির সভাপতি শাহজাহান শিকদার। বিএনপি নেতা মনজুরুল হক মৃধা। আব্দুল কাদের মাস্টার। নুরু মোল্লা, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি আব্দুল কুদ্দুস।উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ।উপজেলা যুবদলের সভাপতি মুজাফফর হোসেন জাফর।বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা উপজেলা যুবদলের সেক্রেটারি আব্দুলওহাব মোল্লাউপজেলা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্লা।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাশেদ আল ফারুকীছাত্রদলের সরকারি কলেজেশাখার সেক্রেটার আলামিন মোল্লা যুবনেতা জাফর মন্ডল হারুন অর রশিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com