সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা | শুক্রবার, ১২ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় অডিটোরিয়াম হলরুম অনুষ্ঠিত হয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি।
তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে ১২জুন সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
এতেপ্রধান অতিথি ছিলেন ফরিদপুর- ৪আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ
কর্মসূচির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবংমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা। উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা চরভদ্রাসন থানার অফিসার ইনচাজ’আনোয়ার হোসেন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, শাজাহান সিকদার, ওবায়দুল বাড়ি দিপুখান,উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন দিক উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল এমপি বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তরুণদের কেবল চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com