সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা। | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর ঘাটে ১৫ই জুনসারাদিন অভিযান পরিচালনা করে এবং রাত ৮.ঘটিকার পর ভ্রাম্যমান আদালতে তিনটি বেকুর ব্যাটারি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা। জানাগেছে,চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটের দুই পাশে প্রতিযোগিতা করে রাতের বেলা কয়েকদিন ধরে দেদারছে বেখুদিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। রাতের আধারে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করে তিনটি বেকুর ছয়টি ব্যাটারী জব্দ করেন নবগত উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা। অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩টি ভেকুর ব্যাটারি জব্দ করে। অন্যগুলো দ্রুত বেকুর ব্যাটারি খুলে নিয়ে যান ভেকুর ড্রাইভাররা এ ব্যাপারে সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা জানান,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com