সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত জুলাই মাসের এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার এসআই এনামুল হক।আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিন ইসলাম। সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার। বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতিসিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
এ সময় বক্তব্য দেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, শিক্ষক মো. জাহিদ হোসেন, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন মোল্যা, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী লাভলু ও আহাম্মেদ আল ইভানসহ অন্যান্যরা।
বিভিন্ন দপ্তরের দত্তর প্রধান গন।
সভায় উপজেলার বিভিন্ন বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com