শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলায় এক হাজার  কম্বল বিতরন

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলায় এক হাজার  কম্বল বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক হাজার শীতার্ত পরিবারের মাঝে বীনামূল্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন  বাংলাদেশ কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা : আমরা বিএনপি পরিবার এর নেতা আলমগীর কবির।

উক্ত কৃষকদল নেতার ব্যাক্তিগত অর্থায়নে শুক্রবার সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের বাড়ী প্রাঙ্গনে প্রায় এক হাজার দুস্থর মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও উক্ত কৃষকদল নেতা পার্শ্ববতী সদরপুর উপজেলা ও ভাঙ্গা উপজেলার শীতার্তদের জন্য আরও দুই হাজার কম্বল বীনামূল্যে বিতরনের উদ্যোগ নিয়েছেন বলেও জানা গেছে।

এ কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃশক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক রেজাউল ইসলাম। এসব কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কৃষক দলের নেতা আলমগীর কবিরের আপন সহোদর এবং উপজেলার চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ কম্বল বিতরন অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনা ও সঞ্চালনা করেন মোঃ মোস্তফা কবির।

জানা যায়, কৃষক দল নেতা আলমগীর কবির আমেরিকান প্রবাসী হওয়ায় শুক্রবার তার পক্ষ থেকে উপজেলার দস্থ পরিবারে কম্বল বিতরন করেন স্থানীয় নেতাকর্মী ও সহযোগীরা। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দুস্থরা গাড়ী ভরে ভরে উক্ত কৃষকদল নেতার গ্রামের বাড়ীর ভিতরের উন্মুক্ত ময়দানে এসে জড়ো হয়। পরে কম্বল বিতরন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক মোঃ গঞ্জর হোসেন ও ছাত্রদল নেতা জানে আলম প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি শিতার্ত পরিবারে একটি করে প্রায় এক হাজার পরিবারের মাঝে দুই ঘন্টা ব্যাপী প্রায় এক হাজার শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

এসব শীতবস্ত্র কম্বল হাতে পেয়ে এক দুস্থদের মধ্যে ফুলজান বিবি (৬০) জানায়, “আলমগীর কবিরের লাইগ্যা আমরা পরাণ ভইর‌্যা দোয়া করি। এই শীতের মইধ্যে আলমগীর কবির  আমাগো লিগা কম্বল আইন্যা দিছ্,ে আবার ঈদের আগে নতুন কাপড় ও খাবারের জিনিসপত্র দিছে। বিপদ আপদে সবার আগে আমরা তারেই কাছে পাই। তার লাইগ্যা আমরা কত সাহায্য পাইতাছ। গ্রামের বিপদ আপদ ও রুগ বালাই আইলে, আগুন লাগলে, ঝড় তুফেন বন্যা আইলে, সবার আগে আমরা আলমগীর কবিরের সাহায্য সহযোগীতা পাই। তাই পরান ভইর‌্যা দোয়া করি, আল্লায় তােের আরও ভালো রাহুক”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com