নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | ২২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে সিনিয়রিটি তালিকায় দশম স্থানে থাকা এক ডিপ্লোমা প্রকৌশলীকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে সংস্থাটির প্রকৌশল বিভাগে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০০৬ সালে অস্থায়ী নিয়োগ দিলেও ২০২২ সালে নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে একসঙ্গে পাঁচজন কর্মকর্তা যোগদান করেন। তাদের মধ্যে জাহিদুর রশিদ ভূঁইয়া উপসহকারী প্রকৌশলী পদ থেকে ২০২৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী হন। সিনিয়রিটি তালিকায় তার অবস্থান দশম। তার ওপরে পাঁচজন বিএসসি প্রকৌশলী এবং চারজন সিনিয়র ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন, যাদের ডিঙিয়ে তাকে নির্বাহী প্রকৌশলীর সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, জাহিদুর রশিদ ভূঁইয়া বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সদস্য এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধী অবস্থানে ছিলেন বলে পরিচিত। এ প্রসঙ্গে চসিক সচিবের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েকজন কর্মকর্তার যোগসাজশে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে সাময়িকভাবে এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট মহল থেকে জানা যায়, সিটি করপোরেশনে কখনো সরাসরি পদন্নোতি না দিয়ে সুকৌশলে দায়িত্ব প্রদানের মাধ্যমে পরবর্তীতে রেগুলার করে চিঠি প্রদান করে। এখানেও একটা দূর্নীতির আবাস থাকে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জাহিদুর রশিদ ভূঁইয়া এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে সচিবের সঙ্গে বসে আলোচনা করার পরামর্শ দেন। বঙ্গবন্ধু পরিষদের সদস্যপদ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, চসিকের প্রকৌশলী আশিকুর রহমান বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি ও বঙ্গবন্ধু পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সিনিয়রিটি লঙ্ঘন করে এই নিয়োগের ফলে সংস্থার অভ্যন্তরে দীর্ঘদিন কর্মরত সিনিয়র প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে চসিকের সচিবকে একাধিকবার ফোন দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com