শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ 

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ 
৩৯৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামী মো: মনিরুল ইসলাম কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত বুধবার (২২ জুলাই) রাত ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ানগুন্তি পানিহার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম, চর আলাতুলী ইউনিয়নের রানীনগর বিলকান্দি গ্রামের মৃত সৈবুর রহমান ওরফে হরাগুদা’র ছেলে।

জানা গেছে, গত ১০ জুন দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে গ্রাম্য সালিশে দুপক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী প্রতিপক্ষের আঘাতে নিহত হোন। এ ঘটনায় নিহত ইব্রাহিম আলীর পিতা মো: শওকত আলী ৪৬ জনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক চোরাকারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও তিনি আরও বলেন ইতিমধ্যে এজাহারভুক্ত ৫জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত থেকে ৩৭ জন আসামী জামিনে রয়েছেন, বাকি পলাতক আসামীদের ধরতে পুলিশের অভিযন অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com