শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ওয়ানশুটারগানসহ গ্রেফতার ১

বদিউজ্জামান রাজাবাবু :   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ওয়ানশুটারগানসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মো. জালাল (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতরকৃত যুবক সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  বুধবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বাখের আলী গরুর বিট এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মো. জালালকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com