শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৮৬

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর নারীকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত আমজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম সাহিরুল। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী এলাকার এক নারী রাঙ্গামাইট্যা বিলে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে মোসা. শারাবনী বেগম। একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com