শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবক নিহত 

বদিউজ্জামান রাজাবাবু :   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবক নিহত 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে হাসিব আলী (২১) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় দোতলা ভবনের কাজ করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব আলী।

নিহতের স্বজন,পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইস উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com