শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে ‘ইন্টারন্যাশনাল ট্যুর’-এ বাংলাদেশের অংশগ্রহণ

চীন প্রতিনিধি   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে ‘ইন্টারন্যাশনাল ট্যুর’-এ বাংলাদেশের অংশগ্রহণ

‘নতুন যুগে উন্মুক্ততা এবং একীকরণের রাস্তা’—এই থিম নিয়ে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া এবং শানশি প্রদেশের বিভিন্ন শহরে আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক অন্তর্দৃষ্টিতে চীনের দৃশ্য’ প্রোগাম। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

চীনের নেটওয়ার্ক কমিউনিকেশন ব্যুরোর সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর পরিচালনায় ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন, শানশি প্রদেশের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং চায়না ডেইলি নিউজপেপার।

এই সফরের ফলে পরিদর্শনকারী দলটি অঞ্চল গুলোর উচ্চমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প ও অবকাঠামো উন্নয়ন, কৃষি ও পরিবেশগত অর্জন, সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

সাত দিনব্যাপী বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্য, পরিদর্শনকারী দলের সদস্যরা আধুনিক উৎপাদন উদ্যোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের জাদুঘর, বড় প্রকল্পগুলোর নির্মাণ স্থান, তথ্য ও প্রযুক্তিকেন্দ্র, ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আন্তর্জাতিক লজিস্টিক হাব, রেলওয়ে লজিস্টিক সেন্টার, সিড ইন্ডাস্ট্রি সেন্টার ও কৃষিশিল্পের স্থান, এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রসহ অন্যান্য স্থান পরিদর্শন করে। বাংলাদেশ, কাজাখস্তান, মঙ্গোলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ২০ জন বিদেশি মিডিয়া সাংবাদিক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি দল এই ইভেন্টে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com