শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে নোবিপ্রবি অডিটোরিয়ামে বড় পর্দায় বিশ্বকাপ

নোবিপ্রবি প্রতিনিধি : মিলন হুসাইন:   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে নোবিপ্রবি অডিটোরিয়ামে বড় পর্দায় বিশ্বকাপ
১৪৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নোবিপ্রবি ছাত্রদলের করা আনুষ্ঠানিক আবেদনের পর কেন্দ্রীয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামের বড় এলইডি স্ক্রিনে ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা প্রকাশ করা হয়।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সম্মিলিতভাবে খেলা উপভোগের সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ। অনুমতি দেওয়ায় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।” নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “উপাচার্য স্যারের কাছে অডিটোরিয়ামে খেলা প্রদর্শনের আবেদন জানালে তিনি তা ইতিবাচকভাবে গ্রহণ করে অনুমতি দিয়েছেন। সবার সহযোগিতায় সুন্দরভাবে আয়োজন সম্পন্ন হবে বলে আশা করছি।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের নারী শিক্ষার্থী ফাইজা কাদের চৌধুরী বলেন, “নোবিপ্রবিতে প্রথমবারের মতো অডিটোরিয়ামে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন আমাদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।” একই বিষয়ে নোবিপ্রবি ২০২০-২১ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান বলেন, “অডিটোরিয়ামে সবার সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা ভিন্ন। শিক্ষার্থীদের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে এমন আয়োজন করায় ছাত্রদল প্রশংসার দাবিদার।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিপত্র অনুযায়ী, অডিটোরিয়ামের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পদের ক্ষতি না করা এবং ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার শর্তে খেলা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যেকোনো সময় অনুমতি বাতিল করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অডিটোরিয়ামে সরাসরি প্রদর্শন করা হবে। আয়োজনের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে বিভাগভিত্তিক স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com