মোঃ হৃদয়: | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সমস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়।
তৌসিব মাহমুদ সোহান যশোরের শার্শা উপজেলার গাজীপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে৷ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত৷ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পূর্বের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি৷ জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধাদের একজন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি যৌক্তিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এই তরুণ।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনটিটিউটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।
এতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (বিভাগ ভিত্তিক), ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ-সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুথান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com