শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে সত্যের পক্ষে নতুন পথচলা / মেম্বার প্রার্থী সৈয়দ আরিফুল ইসলাম আরিফ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে সত্যের পক্ষে নতুন পথচলা / মেম্বার প্রার্থী সৈয়দ আরিফুল ইসলাম আরিফ
৮৩

আসসালামু আলাইকুম

​প্রথমেই অসংখ্য ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই আমার আস্থার প্রতীক, স্বপ্নের রূপগঞ্জ গড়ার কারিগর জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মামাকে।

​জিয়া সাইবার ফোর্স নিয়ে যখন নতুন কিছু করার উদ্যোগ নিই, তখন প্রথম থেকেই ইচ্ছা ছিল সরাসরি মেম্বার পদে লড়ে আপনাদের সেবা করার। মাঠে মানুষের অভূতপূর্ব সাড়া দেখে সবাই আমাকে আপন করে নিয়েছিলেন। যদিও আমার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেকেই ট্রল করেছেন, কিন্তু সেই ট্রলকে ছাপিয়ে সাধারণ মানুষের সীমাহীন ভালোবাসা আর জিয়া সাইবার ফোর্সের জোরালো প্রতিবাদ আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

​আমার অনেক ইচ্ছা ছিল মরহুম বাবার স্মৃতিকে সঙ্গে নিয়ে, জনগণের অকৃত্রিম ভালোবাসাকে পুঁজি করে ৪নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করার। আপনারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছিলেন, তা আমি জীবনেও ভুলব না। তবে কিছু কুচক্রী মানুষের চক্রান্ত, আমার সম্মানিত মা এবং মামাদের আদেশ ও পরামর্শে—জনগণের এতটা ভালোবাসা পাওয়া সত্ত্বেও ২০২৬ সালের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নির্বাচন থেকে আমি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালাম।

​নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জনগণের সেবা করার পথ বন্ধ হয়ে যায়নি! আমার নেতা—ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক খোকন রানা মামার নির্দেশে আমাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
​আপনারা আমাকে যে সম্মানজনক আসনে বসিয়েছেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে পারি—এটাই আমার চাওয়া।
​”আমাদের শক্তি, আমাদের বল—আমরা জিয়া সাইবার ফোর্স।”

​যারা আমার পক্ষে প্রতিবাদ করেছেন এবং সব সময় পাশে থেকেছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জিয়া সাইবার ফোর্সের পতাকাতলে থেকে আজীবন মানুষের সেবা করে যাব, ইনশাআল্লাহ।
​সবাই আমার জন্য দোয়া করবেন।
​ধন্যবাদান্তে,
সৈয়দ আরিফুল ইসলাম আরিফ
সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com