শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবিতে খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখা

জবি প্রতিনিধি   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবিতে খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে ব্যাখা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত একটি ব্যাখা গণমাধ্যকে দেয়া হয়।

সেই ব্যাখায় বলা হয়েছে, ১৯৯৫ সালের ২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই ফলশ্রুতিতে তৎকালীন প্রশাসনিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক প্রশাসনিক ভবন প্রাঙ্গণে স্হাপন করা হয়।

পরবর্তীতে কতিপয় দুষ্কৃতকারী উক্ত ঘোষণা ফলক ভেঙ্গে ফেলে। ব্যাখায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক পুনঃস্হাপন করার উদ্যোগ গ্রহণ করেছে মাত্র। এখানে কোনো প্রকার দলীয় কিংবা রাজনৈতিক ম্যুরাল স্হাপন করা হচ্ছে না।

এটি শুধুমাত্র ছবি সম্বলিত ঘোষণা ফলক- যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসকে ধারণ করছে। এর আগে মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকে ম্যুরাল বা স্কেচ না করার দাবিতে সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com