শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
১৮৮

 

” সমৃদ্ধ পল্লী উন্নত দেশ – সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।

উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিস ( বিআরডিবি ) জলঢাকার আয়োজনে ৬ই জুলাই রবিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটি পালিত হয় এবং দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য র‍্যালী বের হয় এবং র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, জলঢাকা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সবুজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ও আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সমৃদ্ধ পল্লী উন্নত দেশ গঠনে বিস্তর আলোকপাত করেন। আলোচনা সভা শেষে ২ শতাধিক পরিবারের মাঝে এবং পল্লী উন্নয়ন অফিস কর্তৃক সমিতির সদস্যদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরন করা হয়।

কাঠালী ইউনিয়ন থেকে আশা সুবিধাভোগী তাজমিরা বেগম, সুমি বেগম, আফরোজা বেগম বলেন, পল্লী উন্নয়ন অফিসের আমরা একজন সক্রিয় সদস্য। প্রতি বছর আমরা এ প্রোগ্রাম আসি। পল্লী উন্নয়ন অফিস কর্তৃক আমরা নানান সুযোগ সুবিধা উপভোগ করি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com