শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
১০২

 

চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী’র পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আশ্রয়গহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তারমধ্যে গত ১২ জুলাই রাত ০৮.১৫ মিনিটের সময় আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। ১২ জুলাই রাত ০৮.০০ টার সময় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। রবিবার রাত ০৮.৪৫ মিনিটের সময় পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণকারী ০৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম।

১৩ জুলাই সোমবার ,দুপুর ১২ টার সময় বায়েজিদ বোস্তামি থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল এ আশ্রয় গ্রহণকারী ১৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম। একই দিন দুপুর ১২.৪৫ মিনিটের সময় চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উওর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জসিম উদ্দিন এবং একই দিন দুপুর ১২ টার সময় ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগ কবলিত ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com