তাজ মাহমুদ | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
২৯ আগস্ট, ২০২৬ ইং শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বএনপি) ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে
লংগদু উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, আব্দুল গফফার ভুইয়া, ফজল করিম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, মহিলা দলের শুকতারা বেগম ও কুলছুমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে উদযাপন করতে সকল নেতা-কর্মীদের সক্রিয় ভুমিলা পালন করার জন্য আহবান জানান উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com