শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের সমন্বয় মিটিং অনুষ্ঠিত

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের সমন্বয় মিটিং অনুষ্ঠিত

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল-এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন-এর সঞ্চালনায় সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও সফল বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিবর্গকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “টাইফয়েড একটি জনস্বাস্থ্য সমস্যা। সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে আমরা এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারি। ক্যাম্পেইনকে সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান এবং মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মহাসীন আলী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com