শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলং চা বাগান মাঠে জমকালো আয়োজনে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত!

জেলা প্রতিনিধি   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলং চা বাগান মাঠে জমকালো আয়োজনে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত!
৯৬

 

আজ ৩১ জুলাই ২০২৬ ইং, বিকাল ৪টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফলং চা বাগান খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মোস্তাফিজুর রহমান কাওসার আদিবাসী মিটবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা।

রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নতুনকুড়ি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে সবুজদীঘি ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ দলের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপলু তালোকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ সানি, যুগ্ম আহ্বায়ক, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; কপিল উদ্দিন লিটন, সুপারভাইজার, জাফলং চা বাগান; ইমরান আহমেদ ইমু, সভাপতি, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন তাঁতীদল; মিলন আহমেদ, সহ-সভাপতি, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন তাঁতীদল; মামুন আহমেদ, সহ-সভাপতি, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন তাঁতীদল; বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন তাঁতীদল এবং সুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন তাঁতীদল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার নিরঞ্জন গোয়ালা পানচায়িত, সারবেন মেম্বার, মেম্বার শৈইলেন দেব, জনি, সুমন, নিতাই ও আক্কেল প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কাওসার বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে সুস্থ, সচেতন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্ত এই ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com