শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর বনভোজন ২০২৩ অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৫৪৮৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫৪০

রোববার দুপুরে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির হলমিছ পার্কে অনুষ্ঠিত হলো উক্ত বনভোজন। জালালাবাদ সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসেন সুলেমান এর সভাপত্বিতে এবং সাধারন সম্পাদক হাবিব রহমানের পরিচালনায় জালালাবাদ সোসাইটির বার্ষিক বনভোজন সম্পূর্ণ হয়। বনভোজনে কয়েক শতাধিক মানুষের মিলনমেলায় একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিলো।

বনভোজনের আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা যেখানে নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়া র‍্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো গাড়ি সহ আরো অনেক পুরস্কার। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য মজাদার খাবারের আয়োজন ছিলো।

বনভোজনের সহযোগিতায় ছিলেন সহ-সাধারন সম্পাদক ছহুল আহমেদ ও সংগঠনের অন্যতম সদস্য জিল্লুর রহমান। এছাড়া উপস্তিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার সহ যুক্তরাষ্ট্র এবং মিশিগানে বসবাসরত বাংলাদেশীরা এবং বিভিন্ন ব্যাবসায়ী, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অংগ সংগঠনের নেতারা।
এছাড়া ও আসছে সিটি প্রাইমারি ইলেকশানে বাংলাদেশি কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com