মাসুদ রায়হান | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান এবং গ্রেফতারী পরোয়ানা উদ্ধার করার লক্ষ্যে ইং-২৯/১০/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি রেলক্রসিং গেইটের উত্তর পাশে আইচার গাড়ির গোডাউনের সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী ১।মোঃ জামশের আলী(৩২), পিতা-মোঃ নুর হোসেন,সাং-শিকড়ী মাদ্রাসাপাড়া, থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোরকে ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে।
জব্দকৃত ফেনসিডিলের অনুমান মূল্য ৭৫,০০০/-টাকা। এ সংক্রান্তে উক্ত থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদাদলতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান এবং গ্রেফতারী পরোয়ানা উদ্ধার করার লক্ষ্যে ইং-২৯/১/২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানাধীন আমলাই সাকিনস্থ আমলাই বাজারে ঝর্না মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। রুহুল কুদ্দুস(৩৫), পিতা-মৃত মোসলেম আলী, মাতা-মৃত নবিছন বিবি, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, জেলা-যশোর কে ৩৭ (সাঁইত্রিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। জব্দকৃত ফেনসিডিলের অনুমান মূল্য ১,১১,০০০/-টাকা। এ সংক্রান্তে উক্ত থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদাদলতে সোপর্দ করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com