শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেসিআই এশিয়া-প্যাসিফিক কনফারেন্স ২০২৬-এ যোগ দিতে জাপানের নিগাতায় মুরাদনগরের কৃতি সন্তানরা

ফখরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেসিআই এশিয়া-প্যাসিফিক কনফারেন্স ২০২৬-এ যোগ দিতে জাপানের নিগাতায় মুরাদনগরের কৃতি সন্তানরা
২৯৩

আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের অন্যতম বৃহৎ আসর জেসিআই এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক কনফারেন্স (ASPAC) ২০২৬-এ অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে জাপানের নিগাতা শহরে গেছেন মুরাদনগরের কৃতি সন্তান ও ক্রোয়েশিয়ার অনারারি কনস্যুলেটের কনসালট্যান্ট কাজী শাহ মোজাক্কের আহমেদুল (ইসমাম) এবং কাজী শাহ মুহতাসিম হক (ইজিয়ান)।তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফারহান বিশ্বাস ও মাহিন উদ্দিন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) আয়োজিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম এ সম্মেলনটি ১১ থেকে ১৪ জুন, ২০২৬ পর্যন্ত জাপানের নিগাতা শহরের টোকি মেসে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য “Be the Change – For a Brighter Future”। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতা, উদ্যোক্তা ও পেশাজীবীরা এতে অংশগ্রহণ করছেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তারা আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবেন। একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনা ও তরুণদের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুরাদনগরের এই কৃতি সন্তানদের আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাদের এ অর্জন তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com