শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জোকার সেজে ব্যতিক্রমী বিদায় নোবিপ্রবি শিক্ষার্থীদের

নোবিপ্রবি প্রতিনিধি : মিলন হুসাইন   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোকার সেজে ব্যতিক্রমী বিদায় নোবিপ্রবি শিক্ষার্থীদের
১৩৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীরা শেষ ক্লাসকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করেছেন। অনার্স জীবনের সমাপ্তি স্মরণীয় করে রাখতে তারা ২৯ এপ্রিল জোকারের সাজে সেজে অংশ নেন বিভাগীয় শেষ ক্লাসে, যা ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে আনন্দঘন পরিবেশ।

এ আয়োজনে শিক্ষার্থীদের বর্ণিল পোশাক ও জোকারের সাজ সবার দৃষ্টি কাড়ে। হাসি-ঠাট্টা, খুনসুটি আর দলবদ্ধ আনন্দের মধ্য দিয়ে তারা চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলোকে নতুনভাবে উদযাপন করেন। শিক্ষার্থীদের ভাষ্য, জীবনের নানা চাপ ও বাস্তবতার মাঝেও হাসিমুখে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেই তারা এই সাজ বেছে নিয়েছেন।

নোবিপ্রবির ইএসডিএম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহিদুল ইসলাম সবুজ বলেন, “পড়াশোনা ও পরীক্ষার চাপে জীবন অনেকটা যান্ত্রিক হয়ে গিয়েছিল। সেই ব্যস্ততাকে একটু ভিন্নভাবে তুলে ধরতেই আমাদের এই জোকারের সাজ। আমরা চেয়েছি আনন্দ ছড়িয়ে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে।”

চার বছরের অসংখ্য স্মৃতি, বন্ধুত্ব আর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে বিদায় নিলেও এই দিনটি শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। জোকারের সেই রঙিন হাসির মধ্যেই তারা রেখে গেলেন তাদের তারুণ্যের এক উজ্জ্বল স্মৃতি, যা ভবিষ্যতের পথচলায় বারবার মনে করিয়ে দেবে এই প্রিয় ক্যাম্পাস জীবনের গল্প।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com