শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিয়াম হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে চুল কেটে এসে বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল সিয়াম। খেলা শেষে কয়েকজন বন্ধু পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সিয়ামকে দেখতে না পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় আরিফ হোসেন জানান, খবর পেয়ে তিনি পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে সিয়ামকে পানির নিচে খুঁজে পান। পরে দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা গেছে, সিয়াম দুই বোনের একমাত্র ভাই ছিল।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com