মাকসুদ আল নাজির | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কাম ফর রোড চাইল্ড সংক্ষেপে সিআরসি কাজ করে পথশিশু এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। এই সংগঠন সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে অবস্থিত।টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর এইবার টাংগাইলের বঙ্গের আলিগড় খ্যাত প্রায় শতবর্ষী প্রাচীন এবং জনপ্রিয় সরকারি সা’দত কলেজে শুরু হয়েছে সিআরসির পথচলা। ২৫ অক্টোবর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।এবং গত ৩ নভেম্বর এর প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সা’দত কলেজ সিআরসি এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু আহমেদ শেরশাহের সভাপতিত্বে বৈঠকটি পরিচালিত হয়। এখানে সিআরসির বিভিন্ন দায়িত্বশীল ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।বৈঠকে কীভাবে সংগঠন সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়,কিভাবে তাঁদের শিক্ষার আলোয় আলোকিত করা সহ তাঁদের পরিবারকে জীবিকার ব্যাবস্থা করে দিয়ে শিশুদের ভিক্ষা প্রবৃত্তি বন্ধ করা এবং পথশিশু মুক্ত টাংগাইল তথা বিশ্বগড়া যায় এ নিয়ে আলোচনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com