মাকসুদ আল নাজির: | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
টাংগাইলের স্বনামধন্য সরকারি মাওলানা মোহাম্মাদ আলী কলেজে আয়োজিত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড আন্ত কলেজ উচ্চমাধ্যমিক ক্রিয়া প্রতিযোগিতা এবং সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ (১৫ ডিসেম্বর) সরকারি মাওলানা মোহাম্মাদ আলী কলেজ মাঠে আয়োজিত হয় এই সমাপনী অনুষ্ঠান।
গত কয়েকদিন যাবত থেকেই নানান স্পোর্টস ইভেন্ট আয়োজিত হচ্ছে সরকারি এম এম আলী কলেজ মাঠে।টাংগাইলের নানান কলেজ যেমন সরকারি এম এম আলী কলেজ, সরকারি সাদত কলেজ,সরকারি কুমুদিনী কলেজ,মাওলানা ভাসানী আদর্শ কলেজ,মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর এস এম আসাদুজ্জামান আরও উপস্থিত ছিলেন প্রফেসর আরিফ মাহমুদ এবং অত্র কলেজের অন্যান্য শিক্ষকরা।
অন্যান্য কলেজের শিক্ষকমন্ডলীরাও উপস্থিত ছিলেন।নানান খেলোয়াড়দের উপস্থিতিতে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com