মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি: | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ (৩১ ডিসেম্বর) বাদ আসর টাংগাইল শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ,টাংগাইল জেলার দাওয়াতি মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় টাংগাইল প্রেসক্লাবের সামনে।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস টাংগাইল জেলার সদস্য এবং দায়িত্বশীলরা।
এসময় বক্তব্য রাখেন মাওলানা মুফতি আবু বকর,টাংগাইল ছাত্র মজলিশের সভাপতি রিফাত হাসান এবং টাংগাইল যুব মজলিশের সভাপতি মাওলানা কামরুল হাসান।বক্তব্যে দাওয়াতি কাজের গুরুত্ব ব্যাখ্যা করেন বক্তারা।বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই দাওয়াতি মিছিল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com